Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পুলিশের নজরদারিকে ফাঁকি দিয়ে চারটা দোকান ভাঙলো ডাম্পার

পুলিশের নজরদারিকে ফাঁকি দিয়ে ওভার লোডিং মাল বহন করে নিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেশপ্রান ব্লকের কাঁথি রসলপুর রাস্তার বাইজাপুর বাস স্ট্যান্ড এর কাছে। দুটি লাইট পোষ্ট ও চারটি দোকান ভেঙল দশ চাকার ডাম্পার।

ভোর রাতে দোকানগুলি বন্ধ থাকার ফলে কোন প্রাণহানি ঘটেনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে ক্ষতিগ্রস্তরা কিভাবে ক্ষতিপূরণ পাবেন। স্থানীয় সূত্রে জানা গেছে মাল বোঝাই একটি ডাম্পার গাড়ি ভোর সাড়ে তিনটা নাগাদ প্রাণ হারিয়ে রাস্তার ধারে পড়ে থাকা পাথরের চায়ের উপর দিয়ে গিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোস্ট, তারপর একটি সোলার বাতির পোস্ট ভেঙ্গে পরপর চারটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়।

 

চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা ও স্থানীয় মানুষজন ক্ষতিপূরণের দাবি করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা জানিয়েছেন পুলিশের নজরদারিকে এড়িয়ে ওভারলোডিং গাড়ি চালিয়ে চালাতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। তবে কুয়াশার কারণেও হতে পারে বলে তিনি অনুমান করেন। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যাতে প্রায় তার পক্ষেই কথা বলেছেন। সরকার সুন্দর রাস্তা করে দিয়েছেন।তার মানে বেআইনিভাবে গাড়ি চালানো ঠিক নয়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঁথি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে।ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে অনুমান কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম ছিল যার ফলেই এই দুর্ঘটনা। গাড়ির চালক আহত অবস্থায় পলাতক গাড়ির চালকের খোঁজে পুলিশ।

Related News

Also Read