Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। পূর্ব মেদিনীপুর জেলায় তৃনমূলের সভাপতিদের নাম ঘোষনা ।।

সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করলো ।পূর্ব মেদিনীপুর জেলায় তৃনমূলের দুটি সাংগঠনিক জেলা।কাঁথি ও তমলুক এই দুটি সাংগঠনিক জেলায় জেলা সভাপতি বদল করলো না দল ।

তৃনমূল কর্মীদের থেকে প্রচার ছিলো দুই সাংগঠনিক জেলাতে নতুন সভাপতি আসতে চলেছে।কিন্তু জল্পনা সত্যি নয়,তালিকা প্রকাশের পর তা বুঝা যাচ্ছে।



দলের প্রকাশিত তালিকা অনুযায়ী তমলুক সাংগঠনিক জেলায় চেয়ারম্যান হচ্ছেন পীযুষ ভুঞ্যা।এই পদে ছিলেন হলদিয়ার প্রাক্তন বিধায়ক তুষার মন্ডল।সভাপতি নিয়োগ করা হয়েছে রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রকে।তিনি আগেও এই পদে ছিলেন।অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলায় কোন পরিবর্তন হয়নি।গতবারের মত এবারেও চেয়ারম্যান আছেন অভিজিৎ দাস ও সভাপতি এগরার বিধায়ক তরুন মাইতি।

Related News

Also Read