Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। অনুষ্ঠিত হলো ২৫ কে কলকাতা ম্যারাথন ।।

ইন্দ্রজিৎ আইচ :- সফলভাবে শেষ হলো কলকাতা ম্যারাথন।টাটা গোষ্ঠীই পারে কলকাতা করোনার পরে ৩ বছর পরে ফের সফল কলকাতা ম্যারাথন।


রবিবার শীতের সকালে কলকাতা ম্যারাথনে হাজির ১৫ হাজার প্রতিযোগী।বিভিন্ন বিভাগে অংশ নেন। এবার পুরস্কার মূল্য ছিলো এক লক্ষ মার্কিন ডলার।


ভারতীয় অ্যাথলিটদের পাশাপাশি বহু বিদেশি অ্যাথলিটও যে এই ম্যারাথনের অংশ নেন ৷ ভারতীয় আথলিটদের ২৫ কিমি বিভাগে ইন্ডিয়ান এলিট ক্র্যাউনসে পুরুষ বিভাগেচ্যাম্পিয়ন হন অভিষেক পাল৷ আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সঞ্জীবনি যাদব।আর বিদেশীদের মধ্যে ২৫ কিমি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার লিওনাড বারসোটন আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন জিসা রিরাইট।


এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্ল্যাগ অফ করে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা সহ ক্রিকেটার ঝুলন গোস্বামী,অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার ছিলেন।

পরেরবার টাটা গোষ্ঠী আরও বড় করে কলকাতায় ম্যারাথন করতে চায়। সবমিলিয়ে
কলকাতা ম্যারাথন দারুন ভাবে জমে উঠেছিলো।

Related News

Also Read