Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

ফের দুর্ঘটনা পেটুয়াঘাটে,নিখোঁজ মৎস্যজীবি।।

একমাস কাটতে না কাটতে ফের পেটুয়াঘাট মৎস্য বন্দরে দুর্ঘটনার কবলে পড়লো এক ট্রলার।আর তার জেরে নিখোঁজ এক মৎস্যজীবি।দুর্ঘটনার পরে ২৪ ঘন্টা কেটে গেলেও মৎস্যজীবির খোজ পাওয়া যায়নি।

জানা গেছে মা সিন্ধু নামে একটি ট্রলার শুক্রবার সন্ধ্যায় সমুদ্র থেকে মৎস্য শিকার করে পেটুয়া মৎস্য বন্দরের ঢুকছিল।আচমকাই টলারে থাকা এক মৎস্যজীবী নিচে পড়ে যায়।নিখোঁজ মৎস্যজীবীর নাম আর্য বাগ(২৮)। তার বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা গ্রামে।



মৎস্যজীবিরা জানিয়েছেন দুর্ঘটনার সময়ে জোয়ার চলছিল। সেই অবস্থাতেও অন্যান্য মৎস্যজীবীরা আর্য বাবুর খোঁজাখুঁজি করলেও কোথাও সন্ধান পাননি৷ এরপর জুনপুট উপকূল থানার পুলিশকে জানায়। পুলিশ ও মৎস্যজীবী সংগঠনের আধিকারিকরা দফায় দফায় তল্লাশি শুরু করেন৷ শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবী কোথাও সন্ধান পাওয়া যায়নি।

Related News

Also Read