Select Language

[gtranslate]
২৭শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ১০ই এপ্রিল, ২০২৬ )

মমতার হাতে প্রাণ পেয়েছে দিঘা: অখিল গিরি

 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের মৈতনা পঞ্চায়েত এলাকায় বুথে বুথে নিবিড় জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি।হাতে গোনা কয়েকটা দিন পরেই বিধানসভা ভোট। আগামী ২৩ এপ্রিল রামনগর বিধানসভার ভোট। যত সময় এগিয়ে আসছে প্রত্যেকটি দল জনসংযোগ চাটাই বৈঠক করছে।

এই দিন রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্তমান বিধায়ক অখিল গিরি মৈতনা পঞ্চায়েত এলাকায় বুথে বুথে নিবিড় জনসংযোগ এবং চাটাই বৈঠক করেন। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থীরা বুথে বুথে নিবিড় জনসংযোগ ও চাটাই বৈঠক করছেন। রামনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে বাড়ি বাড়ি পৌছালেন এবং দলীয় কর্মী ও স্থানীয়দের সাথে সরাসরি কথা বলে ভোট উৎসবের প্রস্তুতি নিলেন।

রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ ধরে ধরে পদযাত্রা, জনসংযোগ করেন। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মা মাটি মানুষ সরকারের উন্নয়নের বার্তা দিয়ে মানুষের অধিকার ও কাজের খতিয়ান তুলে ধরেন। কোথাও কর্মিসভা, আবার কোথাও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এই প্রচার অভিযান মূলত ভোটের আগের দিনগুলোতে ভোটারদের সাথে সংযোগ স্থাপন এবং দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যেই করা হচ্ছে।

এই দিন প্রচার অভিযান শুরুর প্রথমে ডেমুরিয়া জগন্নাথ মন্দিরে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি পুজো দিয়ে বুথে বুথে নিবিড় জনসংযোগ শুরু করেন। এই দিন পঞ্চায়েত এলাকার কয়েকটি বুথে যান এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন। আবার কথাও চা পে চর্চা করেন আবার কথা ও সৌজন্যমূলক দেখা করেন। এই দিন দলের কর্মীদের পাশে রেখে জনসংযোগ করেন ।

এই বুথে বুথে নিবিড় জনসংযোগে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি, মৈতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম রহমান, মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিনাকী দিন্ডা, রামনগর -২ প্রাক্তন কর্মাধ্যক্ষ অলোক নন্দ, পঞ্চায়েত সদস্য অলোক চৌধুরী, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার রঞ্জন সাউ, আঞ্চলিক নেতৃত্ব পুলক বড় পন্ডা সহ তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দ।

Related News

Also Read