Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। যুব সংসদ প্রতিযোগিতা ।।

প্রদীপ কুমার মাইতি : – পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এবং এগরা ১ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ আয়োজনে পূর্ব মেদিনীপুরের কুদি বিডিও অফিস প্রাঙ্গণে যুব সংসদ প্রতিযোগিতা হয়।

বৃহস্পতিবার কুদিতে আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় এগরা ১ ব্লকের ৮টি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়। এ দিন যুব সংসদ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি।


তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিষদিয় দফতরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী সময়ে ছেলেমেয়েদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং তারা যদি কখনো বিধায়ক কিংবা সাংসদ হয়, তাদের মধ্যে সেই স্পৃহা জাগানো এবং সঠিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে এই যুব সংসদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা নিশ্চিতভাবে তারা উপকৃত হবে। ছাত্রছাত্রীরা যুব সংসদ থেকে চাকরি ও গবেষণার ক্ষেত্র তৈরি করতে পারবে। পাশাপাশি তারা আত্মনির্ভরশীলও হবে।

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ , ব্লকের জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি, ব্লক যুব আধিকারিক মানস জানা, ব্লক শিক্ষা আধিকারিক শিবুরঞ্জন সিং, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে, কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস প্রমুখ।

Related News

Also Read