Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

দিঘায় আসার আগে জন উচ্ছ্বাসে ভাসলেন মুখ্যমন্ত্রী

মাঝে আর মাত্র একটা দিন।শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে জগন্নাথ ধামে রথ যাত্রা উৎসব।সেই উৎসবের একদিন আগেই দিঘায় পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে কোলাঘাট থেকে দিঘা অবধি বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে রাস্তায় দু’পাশে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন মুখ্যমন্ত্রী।জনসংযোগের মাঝে গেলেন মারিশদা থানাতেও। কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।তাঁর আসার খবর পেয়ে সাজসাজ রব দিঘাজুড়ে।

শুক্রবার রথযাত্রা। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে দিঘায় প্রবেশ করার আগে তাঁকে কোলাঘাট,নন্দকুমার,চন্ডীপির,মারিশদা,কাঁথি,রামনগর প্রমুখ এলাকায় স্বাগত জানাতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তা দেখে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করার মুখ্যমন্ত্রী। কথা বলেন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে।

পরে আরও একবার মুখ্যমন্ত্রী গাড়ি থামান কাঁথি বাসস্ট্যান্ডের সামনে। সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তার আগে মারিশদা থানাতেও যান মমতা। কয়েক মুহূর্ত থানায় কাটিয়েই তিনি বেরিয়ে যান। ঠিক কী কারণে তিনি মারিশদা থানায় গিয়েছেন, তা স্পষ্ট নয়।

অনুমান করা হচ্ছে রথযাত্রার সময় প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে চান তিনি। সেই সব বিষয় খতিয়ে দেখতেই বুধবার দিঘায় গিয়েছেন তিনি। তবে বুধবার রাত পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে যাননি মমতা।

ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। দিঘার জগন্নাথ মন্দিরে এখন থেকেই ভিড় জনসাধারণের। রথের দিন কোনও ঝামেলা না বাঁধে তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।দিঘার রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ। রাজ‍্য পুলিশের সঙ্গে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা।

লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশ জন সার্জেন্টকে পাঠানো হয়েছে দিঘায়।বুধবার সকালে কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে নিজেদের গাড়ি (বাইক) নিয়ে রওনা হন এই দশজন সার্জেন্ট। আগামী ২৭ জুন পর্যন্ত এই তাঁরা দিঘাতেই ডিউটি করবেন।

Related News

Also Read