এস ইউ সি দলের পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক কমিটির বিশিষ্ট সদস্য, ময়না উত্তর লোকাল কমিটির সম্পাদক, পানচাষী আন্দোলনের নেতা,বিবেকানন্দ রায় হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ সকালে দলের জেলা অফিস মেছেদায় বিবেকানন্দ রায়ের মরদেহ পৌঁছালে দলের নেতৃবৃন্দ মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানান দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, জেলার সম্পাদক প্রণব মাইতি প্রমূখ। এরপর বিবেকানন্দ রায়ের শব দেহ নিয়ে ময়না বাজার এলাকায় অসংখ্য সাধারণ মানুষসহ দলের কর্মী সমর্থকরা শোক মিছিলে সামিল হন।


Post Views: 87





