Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। ঝড়ের রাত্রে আলমারিতে ঢুকলো গোসাপ ।।

ঝড়ের রাত্রে প্রান বাঁচাতে ওষুধের দোকানের আলমারিতে ঢুকে পড়ল একটি গোসাপ। সোমবার রাত্রে এই ঘটনার পরে ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায় দোকানের মালিক দেবাশীষ ঘোষ। মঙ্গলবার সকালে বন দপ্তরের কর্মীরা আলমারি থেকে গোসাপটিকে বের করে পরিবেশে ছেড়ে দেন।

স্থানীয়দের থেকে জানা গেছে সোমবার রাত্রে ঝড়ের পরে বিদ্যুৎ চলে যাওয়ায় গোসাপটি ওষুধের দোকানের আলমারির মধ্যে ঢুকে পড়ে। পরে আলমারি থেকে ওষুধ বের করার সময় বিষয়টি নজরে আসে দোকানের মালিক দেবাশীষ ঘোষের।

Related News

Also Read