প্রদীপ কুমার সিংহ
১৪ ফেব্রুয়ারি সাধারণত ভালোবাসার দিন অর্থাৎ valentines day, আর এই ভালোবাসা দিনে এক নতুন উদ্যোগ দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে কাঁটাখাল এলাকায় একটি বেসরকারি লাইব্রেরীতে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নসন্ধানের তরফ থেকে এই ভালবাসার দিনে রক্তদানের মধ্যে দিয়ে এই ভালোবাসা দিনটিকে উদযাপন করছে নড়ি দানা স্বপ্নসন্ধান, এই রক্তদান উৎসবের নাম দেওয়া হয়েছে ভালোবাসার হাটে রক্তদানের উৎসব, অর্থাৎ আজ ভালবাসার দিনে যে সকল থ্যালাসেমিয়া রোগীরা রয়েছে তাদের যে ভালবাসার দিনে তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এই ভালোবাসার হাটের রক্তদান শিবির, আয়োজনে স্বপ্নসন্ধান স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের সম্পাদক সুমিত মন্ডল সাংবাদিকদের জানান শনিবার valentines day অর্থাৎ ভালোবাসা দিন উপলক্ষে আর্থিক ভাবে পিছিয়ে পড়া এমন ৫০ জন ছাত্রছাত্রীকে বই খাতা পেন সহ লেখাপড়া করার সামগ্রিক উপহার দিয়ে ভালোবাসা দিনকে উদযাপন করা হয়। তাদেরকে কাছে টেনে নিয়ে ভালোবেসে তাদের পড়াশোনার জন্য উপহার দেওয়া হয়। সেই সঙ্গে পাঁচ জন শিশুর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের কথা মাথায় রেখে রক্তদান শিবির করা হয় একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায়। রক্ত কারখানায় বা বিজ্ঞানীরা এখনো তৈরি করতে পারেনি রক্ত তৈরি হয় মানুষের দেহে।এই শিশুগুলিকে প্রত্যেক মাসে দু থেকে তিন ইউনিট রক্ত লাগে। এই দিন কিছু বিশিষ্ট মানুষের রক্তদানের মাধ্যমে প্রায় ৮০ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্তদান করে। তিনি আরো বলেন এই ভালোবাসার দিনে প্রায় ১৫ বছর ধরে এই রক্তদান শিবির করে আসে।





