Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মান্দারমনিতে চিস্তিয়া মিলন মেলা

পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত মান্দারমণিতে শুরু হয়েছে মিলন মেলা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের ও মান্দারমণিতে চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে সর্ব-ধর্ম-সমন্বয় সভা ও মিলন মেলা।

রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ এই মেলায় ভীড় জমিয়েছেন। সংস্থার প্রধান উদ্যোক্তা মিনমিত্র মীর মমরেজ আলি’র নেতৃত্বে বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে।

তবে সংস্থার সাধারণ সম্পাদক মীর ইয়ার আলি জানিয়েছেন, এখানে আমরা ঊরুষ উদযাপন করি। সমস্ত ধর্মালম্বীদের সমাগম ঘটে। সবাই প্রেম-প্রীতি ও ভালোবাসার মাধ্যমে আপন করে নেওয়ায়াই এই মেলার প্রকৃত উদ্দেশ্য বলে জানিয়েছেন মীর ইয়ার আলি।

Related News

Also Read