Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

মহিষাদলে হুকিং এর বলি হল দশ বছরের শুভম রানা।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে হুকিং এর বলি হল দশ বছরের শুভম রানা নামের এক নাবালক ।  বন্ধুদের সঙ্গে খেলার সময় বল কুড়াতে গিয়ে এই বিপত্তি বলে জানা গেছে।

জানা গেছে হুকিং এর তারে পড়ুয়ার হাত পড়ে যায় ।আর তার জেরেই মৃত্যু হয় এই কিশোরের। মর্মান্তিক মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী ও পরিজনরা ।শুক্রবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে মহিষাদলে ।

স্থানীয়দের থেকে জানাযায়  , একটি ফিসারিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য হুকিং করে এই তারটি নিয়ে যাওয়া হয়েছিল ।শুক্রবার বিকেলে সেই হুকিংয়ের তারে জড়িয়ে যায় শুভম ।বল খুঁজতে গিয়ে তারে জুড়িয়ে যায় ১০ বছরের শুভম ।মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় এর চতুর্থ শ্রেণীর ছাত্র শুভম ।

অভিযোগ হুকিং এর তারটি কাগজ দিয়ে মাটি দিয়ে  ঢাকা ছিল । শুভম বল খুঁজতে  গিয়ে সেই তারে জড়িয়ে যায়। বাড়ির পরিবার এবং আত্মীয়-স্বজনদের অলক্ষেই ঘটনাটি ঘটে যায় ।পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে , রাস্তার ধারে এক কোণে শুভমের দেহ  পড়ে থাকতে দেখে ।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।দোষীদের শাস্তির দাবিতে খুবই ফেটে পড়েছে আত্মীয় পরিজনরা । শুভম এর বাবা গৌরাঙ্গ রানা শুক্রবার সন্ধ্যায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।

Related News

Also Read