উই কেয়ার ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এগরা অভিরুচি লজে।ঐ দিন সকাল থেকে চলছিল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।নৃত্য, আঁকা, আবৃত্তি,যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রায় ৩৫০ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়।
সন্ধ্যাতে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।বহু গুনী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডাঃ বাদল অশ্রু ঘাঁটা ,শিক্ষারত্ন নবকান্ত জানা, ডাঃ নির্মল কুমার প্রধান, ডাঃ জ্যোতির্ময় মিশ্র সহ বহু প্রনম্য ব্যাক্তি বর্গ। অনুষ্ঠানে দু জন প্রতিবন্ধীর হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
জীবন কৃতি সম্মাননা তুলে দেওয়া হয় বিভিন্ন প্রবীন ব্যাক্তিদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিল বহু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সম্বর্ধনা প্রদান করা হয়, সৃজন সম্মান তুলে দেওয়া হয় কাঁথির দিগন্ত ও এগরার বাচিকায়ন সংস্থা র হাতে।এছাড়া রাজ্য স্তরে মাধ্যমিকে স্থানাধিকারী অংকন জানা,অভিষিক্তা রায় ,অনুষ্কা ভক্ত,শারন্যা নায়ক র হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সন্ধ্যা বেলায় গানের আসর মাতাতে আসছেন জিসারেগামা খ্যাত সোমদত্তা দাস। সংস্থার সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদক বিশ্বজিৎ নাথ বলেন উই কেয়ার ফাউন্ডেশন মাত্র কয়েকবছরেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক কাজে আমরা নিজেদের নিয়োজিত করেছি। আগামী দিনে ও আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করলাম। সংস্থা র কর্নধার উজ্জয়িনী ব্যানার্জি সকল শুভাকাঙ্ক্ষী দের ধন্যবাদ জানান





