Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিয়ে বাড়িতে সাজের টুকটাক

বিয়েবাড়িতে এখনও সাধারণত ট্রাডিশনাল বাঙালি সাজই সাজতে ভালোবাসেন অধিকাংশ মেয়ে, আবার অনেকেই লেহঙ্গা-চোলি বা মেহন্দির সাহায্যে উত্তর ভারতীয় গন্ধ আনেন সাজে। কিন্তু এই ছক ভেঙে যদি একটু অন্যরকম সাজতে ইচ্ছে করে?

সঠিক মেকআপ সেটাই যা আপনার খুঁত ঢাকার পাশাপাশি আপনার ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলে। আপনার অন্তরের দীপ্তি, মেধার উজ্জ্বলতা যদি মেকআপের আড়ালে চাপা পড়ে যায়, তা হলে কিন্তু সে মেকআপ সঠিক নয়।

যদি প্রতিদিনের মেকআপ হয় তা হলে একরকম, আবার বিশেষ পার্টি বা বিয়েবাড়ি উপলক্ষে আবার তাতেই সামান্য রদবদল করতে হবে। তার সঙ্গে মাথায় রাখতে হবে আপনার ব্যক্তিত্ব ও মানসিকতার কথাও। 

*** প্রথমেই মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন

*** ত্বকের রং অনুযায়ী মানানসই ফাউন্ডেশন লাগিয়ে নিন।

*** হালকা ব্রাউন শেডের ম্যাট আইশ্যাডো চোখের উপরের পাতায় পরে নিন। ব্রাউন আইলাইনার দিয়ে উপরের ল্যাশলাইন বরাবর সরু করে রেখা টানুন। চোখের উপরের ও নিচের ল্যাশে দু’কোট মাস্কারা লাগিয়ে নিতে ভুলবেন না

*** ত্বকের রং অনুযায়ী ম্যাট ব্রাউন, ম্যাট গোলাপি বা পিচরঙা ব্লাশার গালের দু’পাশে আর জ লাইন বরাবর লম্বা স্ট্রোকে লাগিয়ে নিন। 

*** বাকি মেকআপটা একদমই মিনিমাল, তাই ঠোঁটের রং একটু গাঢ় হলেই দেখতে ভালো লাগবে। গাঢ় গোলাপি, লাল বা মেরুন শেডের লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন এঁকে নিন, তারপর ব্রাশ দিয়ে ওই একই শেড দিয়ে ভিতরটা ভরাট করুন। 

Related News

Also Read