Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। নিম্নচাপ সাথে পূর্ণিমাঃউত্তাল দিঘার সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা প্রশাসনের ।।

উত্তাল সমুদ্র,তাই পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘণীভূত হয়ে আরো গভীরে নিম্নচাপে পরিণত হয়েছে ।তারই প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূল এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সেইসঙ্গে উপকূল এলাকা জুড়ে দফায় দফায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে ।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্র উত্তাল হওয়ায় পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্নানের ঘাট গুলিকে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই সাথে নুলিয়াদের তৎপরতা বাড়ানো হয়েছে। হুইসেল বাজিয়ে পর্যটকদের সমুদ্রে ধারে যাতে না যায় তার জন্য সতর্ক করা হচ্ছে।

দিঘার পাশাপাশি মান্দারমনি,তাজপুর, শংকরপুর, উদয়পুর সকল পর্যটন শহরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশাসন সুত্রে জানা গেছে মৎস্যজীবিদেরকেও সতর্ক করা হয়েছে।

Related News

Also Read