Select Language

[gtranslate]
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২১শে মে, ২০২৬ )

পাঁচরোলে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে এবং হাইস্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে দুয়ারে সরকার

রাজ্য সরকারের নির্দেশ মতো চলতি বছরের গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে এবং হাইস্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে দুয়ারে সরকার।

এদিন দুপুরে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।এছাড়া উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, বিডিও দূর্গাপ্রসাদ ঘোষ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সংযুক্তা জানা, অশোক দাস, রবীন্দ্রনাথ দাস, চন্দন রায়, গৌরিশঙ্কর মাইতি, বীরেন মাইতি প্রমুখ। এদিন তাঁরা প্রত্যেকেই এই শিবিরটি ঘুরে দেখলেন।

বিধায়ক তরুণ কুমার মাইতি কসবাগোলা ও পাঁচরোলে দুয়ারে সরকার শিবিরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন
সরকারি সব রকম সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা তা মানুষের কাছে গিয়ে খোঁজ নিলেন তাঁরা। এদিনের এই দুয়ারে সরকার প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। এবার দুয়ারে সরকার শিবির গুলিতে লক্ষীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা-সহ মোট ৩৬টি প্রকল্পের সুযোগ এখান থেকেই মিলবে। সাধারণ মানুষ এখান থেকেই সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানান স্থানীয় এলাকার বিধায়ক।

Related News

Also Read