Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

একাধিক পেনকিলার খেয়ে ময়নায় এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু  

পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত কলাগাছিয়া হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রুদ্রপ্রসাদ হাইৎ কে গত মঙ্গলবার রাত্রিতে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তমলুুক হাসপাতালে পাঠানো হয় বুধবার ওই শিক্ষকের মৃত্যু হয়।

 

জানা যায় ইংরেজি বিভাগের ওই শিক্ষক শিক্ষকতার পাশাপাশি শেয়ার মার্কেটের ব্যবসা করতেন। এও জানা যায় প্রথমের দিকে লাভ হলেও পরবর্তীতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেন সেই বিনিয়োগ করা অর্থ তুলতে না পারায় তিনি কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তারপরেই রাত্রিতে বেশ কয়েকটি পেন কিলার ট্যাবলেট খেয়ে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় ময়না হাসপাতালে। পরবর্তীতে তমলুক হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।

 

ওই শিক্ষকের মৃত্যুর ঘটনার তদন্ত করছেন ময়না থানার পুলিশ প্রশাসন।এই প্রসঙ্গে গোজিনা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান সৌমেন কর কি জানালেন ঘটনাটি খুব দুঃখজনক। কি কারনে মৃত্যু হল তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

Related News

Also Read