Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের জেরে গুরুতর আহত-১

দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলের জেরে গুরুতর আহত-১।আহতকে  পটাশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে  এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।পটাশপুর ১ ব্লকের টেপরপাড়া এলাকার ঘটনা। গন্ডগোলের সূত্রপাত জায়গা জমি নিয়ে। দীর্ঘদিন ধরে এই গন্ডগোল চলছে একটি জায়গা ঘিরে। গুরুতর আহত দিবস দাসের পরিবারের সঙ্গে বাবলু গিরির পরিবারের আদালতেও দীর্ঘদিন ধরে মামলা চলছে এই জায়গা নিয়ে।

বৃহস্পতিবার সেই জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। বচসা থেকে হাতাহাতি গড়ায়। বাবলু গিরি নেতৃত্বে ওই বিতর্কিত জায়গায় থাকা গাছ কাটতে গেলে বাধা দেয় দিবস দাস ও তার পরিবার।হাতা হাতি শেষে ক্ষুদ্ধ বাবলু গিরি দিবস দাসকে ধারালো অস্ত্র দিয়ে  আঘাত করে। হাতাহাতির সময় বাবলু গিরিও অল্প বিস্তর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। তবে দুপক্ষেরই এখনো পর্যন্ত কোন অভিযোগ না থাকায় কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। পুরো ঘটনার তদন্ত করছে পটাশপুর থানার পুলিশ।

Related News

Also Read