প্রদীপ কুমার মাইতি:-প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষাবন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।এ দিন লাউদা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর প্রাথমিক স্কুলের সভাগৃহে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এ দিন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষাবন্ধু ও শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি সুখেন্দু বারিক, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ, সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চন্দ্র জানা, ব্লকের কর্মাধ্যক্ষ অশোক প্রধান, প্রাক্তন শিক্ষাবন্ধু সুকদেব জানা, প্রাক্তন শিক্ষক দেবব্রত জানা, শিক্ষক দীপক মন্ডল ও কৃষ্ণেন্দু মাইতি, সুনীল সর্দার, কনভেনর শুভ্রাংশু গিরি ও সলিল কুমার ওঝা প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে শতাধিক শিক্ষক-শিক্ষিকা সামিল হন।






