সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় নারকেল চাষে আরো বৃদ্ধি আনতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ভারতের নারকেল উন্নয়ন দপ্তর।সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত গুচ্ছ সমিতিতে এলাকার নারকেল চাষী এবং নারকেলজাত দ্রব্যের ব্যবসায়ীদের এই কৃষিকাজে আরও বেশি করে উৎসাহী করতে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন কোকোনাট ডেভলপমেন্ট বোর্ডের ডিরেক্টর রাজীব ভূষণ প্রসাদ, পূর্ব মেদিনীপুর জেলার উদ্যান পালন বিভাগের আসিস্টেন্ট ডিরেক্টর তিথি দত্ত, পূর্ব মেদিনীপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক সায়ন সাউ, তাম্রলিপ্ত গুচ্ছ সমিতির সভাপতি মহাদেব মাইতি, নারকেল উন্নয়ন পর্ষদের টেকনিকাল অফিসার প্রমূখ।

উল্লেখ্য ভারতের নারকেল উন্নয়ন দপ্তরের জন্ম ১৯৮১ সালে। অর্থাৎ আজ থেকে ঠিক চারদশকেরও বেশি সময় আগে। তারও দু বছর আগে, ভারতে প্রথম নারকেল উন্নয়ন পর্ষদ আইন তৈরি করা হয়। দেশজুড়ে নারকেল চাষের বিপুল প্রসার ঘটানো ও একইসঙ্গে নারকেল চাষের সঙ্গে চাষীদের জীবন ও অবস্থার উন্নয়নের জন্য এই আইন ও পরে বোর্ড তৈরি করা হয়।






