Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের ফুটবলে বিজয়ী হলো বিরিবাড়ি মোহাটি সানডে ক্লাব                   

হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন এর খেলার মাঠে গত ৩রা জানুয়ারি শুরু হয়েছিল হেঁড়িয়া ইউনিয়ন ক্লাবের পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। আজ সেই নকআউট ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। বুধবার প্রবল উত্তেজনাপূর্ণ এই ফাইনালে ২-০ গোলে বিজয়ী হলো বিরি বাড়ি মোহাটি সানডে ক্লাব। বিজিত দল মা নাচিন্দা স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী দলের জন্য ছিল প্রাইজমানি ৬০ হাজার টাকা ও নরেন্দ্র মন্ডল স্মৃতি গোল্ডেন কাপ এবং রৌপ্য কাপ। বিজিত দল ৪০ হাজার টাকা প্রাইজ মানি এবং বিজয়ী কাপ। এছাড়াও অসংখ্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ক্লাবের স্পোর্টস সভাপতি বিমান কুমার নায়ক, ছিলেন খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জালাউদ্দিন খান,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রাজ বালা খাটুয়া, হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃন্ময়ী বর, উপ-প্রধান সুদর্শন রাউত, লাক্ষী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল জানা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শংকর বাগ, ক্লাব সম্পাদক অরুণ কুমার বাগ, ক্লাবের স্পোর্টস ম্পাদক দীপক কুমার ঘোড়ই, ক্লাব কর্মকর্তা তারাশঙ্কর দাস, দাতা প্রণব সিনহা এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read