Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। মুখ্যমন্ত্রীর মামার বাড়ির বুথে জয়ী বিজেপি ।।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কুশুম্বা গ্রামের তিনটি আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থী। একটি আসনে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যাযয়ের পরিবার। সেই সংসদে জয়ী হলেন বিজেপি প্রার্থী অর্চনা হাজরা। হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাথী লেট

অপর দিকে এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। এই সংসদেও হারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম লেট । তবে ২৯ নম্বর সংসদে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আদিত্য দত্ত।

Related News

Also Read