Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

কাঁথি মহকুমা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবিতে দেড় শতাধিক কর্মচারীর একটি মিছিল

বৃহস্পতিবার ১২ই জুলাই কমিটি কাঁথি মহকুমা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবিতে দেড় শতাধিক কর্মচারীর একটি মিছিল হয়।বড় ডাকঘরের সামনে পথ সভায় কমিটির যুগ্ম আহ্বায়ক অনল দাস ও অন্যান্য বক্তারা বলেন, রাজ্য সরকার ৩৬ শতাংশ মহার্ঘ্য ভাতা বকেয়া রেখেছে। জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণ করছে। স্মার্ট মিটার চালু করলে ছোট কৃষক ও প্রান্তিক মানুষের প্রভূত ক্ষতি হবে।

যৌথ কমিটির নেতা স্বপন দিক্ষিত, ১২ই জুলাই কমিটির প্রবীণ নেতা কমল তোলা এই পথ সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সংগঠনের নেতা ও কমিটির অন্যতম আহ্বায়ক দীপক প্রধান।

Related News

Also Read