Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। স্টার জলসায় নতুন মেগা ধারাবাহিক ” সন্ধ্যা তারা ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- আগামী ১২ জুন সোমবার থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ।নতুন মেগা ধারাবাহিক সন্ধা তারা। আজ রুবির কাছে এক স্টুডিও তে এই মেগার সেটে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।

এই সন্মেলনে সন্ধা তারার পরিচালক কৃষ্ণেন্দু বসু জানালেন আমার প্রথম মেগা ছিলো এই পথ যদি না শেষ হয়।
আবার নতুন মেগায় হাত দিলাম।

সন্ধ্যাতারার কাহিনী লিখেছেন সাহানা দত্ত। গল্পটি সংক্ষেপে হলো সন্ধ্যা ও তারা দুই বোন। তাদের এক দিদিও আছে। তবে
সন্ধ্যা ও তারা দুই বোন যেমন তেমন তাদের মনের মিল, একে অপরকে ছেড়ে থাকতেই পারে না। কোনো হিংসে নেই তাদের মধ্যে। ঘটনা চক্রে তাদের মনের মানুষ এক হয়ে যায়। দুজনের পছন্দের মানুষ হলেন এক জন।


তিনি আকাশ। তারার সাথে তার প্রেম এর সম্পর্ক ছিলো। কিন্তু আকাশ কে ভালোবাসে সন্ধ্যা।ভালোবাসার জন্যে কে বেশি স্বার্থ ত্যাগ করবে এই মেগা য় সেটাই এখন দেখার। আকাশ চরিত্র টা করছে নতুন অভিনেতাসৌরজিত ব্যানার্জী। সন্ধ্যা করছে অন্বেষা হাজরা ও তারা করছে অমৃতা দেবনাথ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ঝুলন, মমতা, সৌরভ চট্টোপাধ্যায় সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী। সাংবাদিক সন্মেলনে সকল অভিনেতা অভিনেত্রী উপস্থিত ছিলেন।


স্টার জলসার আগামী ১২ জুন থেকে সোম থেকে রবিবার সন্ধা ৭’৩০ টায়এই মেগা দেখা যাবে। সকলেই আশাবাদী যে নতুন এই ধারাবাহিক ” সন্ধ্যাতারা ” সকলের মন জয় করে নেবে।

Related News

Also Read