Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করলো দেবাঙ্গিনী

রেকর্ড গড়লো দেবাঙ্গিনী।হাওড়ার বাগনান কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী দেবাঙ্গিনী দাস। ২৮ টি প্লাস্টিকের বোতলের ছিপির উপর ২৮ টি অঙ্গ রাজ্যের মানচিত্র এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলো এই পড়ুয়া।


মঙ্গলবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে পাঠানো শংসাপত্র, মেডেল সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে দেবাঙ্গিনী। মেয়ের এই সাফল্যে খুশি দেবাঙ্গিনীর বাবা পুলক দাস এবং মা পারমিতা দাস।
উল্লেখ্য দেবাঙ্গিনী বাগনানের চাকুর গ্রামের বাসিন্দা ।

Related News

Also Read