Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

কাঁথি পৌরসভার হাসপাতালে লায়ন্স ক্লাবের সাফাই অভিযান।

পূর্ব মেদিনীপুর জেলার কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র ইউপিএইচসি ২তে মঙ্গলবার কন্টাই লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় ।

কর্মসূচীর প্রথমে লায়ন্স ক্লাব কন্টাইর সদস্যরা সমস্ত হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন।এই কর্মিসূচীতে সহযোগিতা করেন লায়নেস ক্লাব অফ কন্টাইর সদস্যারা।


এরপরে হাসপাতাল চত্বরে একটি ভেষজ উদ্যান স্থাপন করেন লায়ন্স ক্লাব অফ কন্টাই ।বেশ কিছু ভেষজ উদ্ভিদ তারা হাসপাতালে বাগানে লাগান। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর মিনাক্ষ মাইতি, সম্পাদক প্রীতম প্রসাদ সিনহা, সহ সভাপতি শান্তনু গিরি, রীতা রায় ভূঁইয়া, গোলকচন্দ্র বিশ্বাস, অশোক কুমার সাহু, মধুসূদন দাস অধিকারী অশোক নন্দ রঞ্জন সাহু প্রমূখ।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের ইনচার্জ ডা: অনুতোষ পট্টনায়ক।

Related News

Also Read