Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

।। গরু পাচারের ৫ কোটি টাকায় সিনেমা বানিয়েছে দেবঃশুভেন্দু অধিকারী ।।

গরু পাচারের ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়ে সিনেমা বানিয়েছে তৃনমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে এই দাবি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দেবকে আক্রমনের পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠান থেকে হিন্দু ধর্ম রক্ষা করার বার্তা দেন তিনি।



শুভেন্দু অধিকারী এদিন বলেন- ” অ্যাকাউন্ট ট্রান্সফার করে গরু পাচারকারী এনামুলের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী। সেই টাকায় সিনেমা বানিয়েছেন তিনি। “

গত বৃহস্পতিবার ঘাটালে একটি পূজার অনুষ্ঠানে এসে বিজেপির খড়্গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জী সাংসদ দেব কে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছিলেন। হিরন বলেছিলেন গরু পাচারকারী এনামুলের টাকায় সাংসদদের সিনেমা তৈরি করেছেন। সেই কথার উত্তর মঙ্গলবার ঘাটালে এসে দিয়েছেন দেব। জানিয়েছিলেন এমন কোন টাকা তিনি নেন নি,ভিত্তিহীন অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে একই প্রসঙ্গে একই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।



শুভেন্দু অধিকারী বলেন-” অ্যাকাউন্ট ট্রান্সফার করে পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী। আমি বলেছি জানিয়ে দিন। গরু পাচারের এনামুলের কাছ থেকে দীপক অধিকারীর একাউন্টে ট্রান্সফার হয়েছে। কেন এসব বলতে যাচ্ছেন? কাঁচের ঘরে বসে ভাই দেব ঢিল ছোড়ার দরকার নেই ।চুপচাপ থাকো।”

Related News

Also Read