Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এ্যাসোসিয়েশনের নব নির্মিত অফিস গৃহের উদ্বোধন

শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে শংকরপুর মৎস্য বন্দর সার্বজনীন গাঙ্গোৎসব ২০২৬, স্বদেশ মেলা শুভ উদ্বোধন হয়েছে মঙ্গলবার। গঙ্গা মায়ের ঘটোত্তোলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হলো বুধবার। এদিন বিধায়ক অখিল গিরির তহবিল থেকে শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এ্যাসোসিয়েশনের নব নির্মিত ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্মিত কার্যালয়ের ফিতা কেটে ভারত দারোদঘাটন করেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর -১ সমিতির সভাপতি নিতাই চন্দ্র সার, জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, প্রাক্তন বিধায়ক তথা সংস্থার অন্যতম কর্মকর্তা স্বদেশ রঞ্জন নায়ক, শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ নায়ক সহ অন্যান্য সদস্য ও সদস্যা, মৎস্যজীবী ও এলাকাবাসী। এই নবনির্মিত গৃহটি বিধায়ক অখিল গিরির তহবিল থেকে বন্যা কবলিত মানুষের জন্য রেসকিউ সেন্টার নির্মিত হলো।

বরাদ্দকৃত অর্থের পরিমাণ চার লক্ষ টাকা, রুপায়নে রামনগর -১ পঞ্চায়েত সমিতি। সাথে সাথে একটি কমিউনিটি হল থাকছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে নির্মিত হল। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে আগত পূর্ন্যাথীদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ও দুঃস্থ অসহায়দের মানুষ দের শীত বস্ত্র উপহার তুলে দেওয়া হয়। রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন শংকরপুর ফিসারম্যান এন্ড ফিস্ ট্রেডার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে শংকরপুর মৎস্য বন্দর সার্বজনীন গাঙ্গোৎসব ২০২৬, স্বদেশ মেলা গুটি গুটি পায়ে চলতে চলতে ৪৩ তম বর্ষে পদার্পণ করলো। এই মেলা শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মেলা হয়ে উঠুক সকলের কাছে। সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জ্ঞাপন করেন।এই সংস্থার সম্পাদক, প্রাক্তন বিধায়ক, স্বদেশ রঞ্জন নায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই মেলা ৪৩ বৎসর অতিক্রম করতে চলেছে। এই মেলার কৃষ্টি ঐতিহ্য ধরে রাখার এক অনন্য প্রয়াস চলছে। সমস্ত সদস্য, সদস্যা ও কর্মীদের ওই কান্তিক চেষ্টায় এই মেলার ছবি দিয়ে লাভ করেছে। তিনি সর্বস্তরের মানুষকে এই মেলায় যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন।

Related News

Also Read