Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৩৮ জন, বাড়ছে লাফিয়ে লাফিয়ে ।।

ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ। ছিন্নভিন্ন দেহ উদ্ধার করতে বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছে সেনাও। ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর আরজি, এহেন কঠিন পরিস্থিতিতে রাজনীতি করবেন না। গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে।

শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আহতের সংখ্যা ৬৫০। রেলের তরফে প্রথম বিবৃতিতে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩০। পরে শনিবার ভোর ৫টা নাগাদ জানানো হয় মৃতের সংখ্যা ৩৮। তার কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা ঘোষণা করা হল ২৩৮। 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধিদল পাঠিয়েছেন ঘটনাস্থলে। শুক্রবার রাতে মমতাও ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সকালে তিনি হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফিরে আসবেন শনিবারেই। 

Related News

Also Read