Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে রামনগরে প্রতিবাদ ।।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডিকে যে ভাবে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাবহার করে কুৎস্যা করছে তার প্রতিবাদে রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং পথসভা করা হয়।

এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক, তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি জহিরুল ইসলাম, ছিলেন রামনগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শম্পা মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্ব।

কৌশিক বারিক বলেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই সিবিআই-ইডি লাগানো হোক না কেন তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের বিপুল জনসমর্থন রয়েছে। বলেন গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার যেভাবে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনার সিবিআই মিলিটারি প্যারামিলিটারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগিয়েছিল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি তাই আগামী দিনে যত হবে সিবিআই ইডি হবে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের জনসমর্থন বাড়বে, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ভ্রান্তবাদী নীতি বাংলার মানুষ বুঝতে পেরেছে। সেই সাথে তিনি আরো বলেন এটা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের প্রতীকি সভা আগামী দিনে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস বৃহত্তর আন্দোলন  সংঘটিত করবে, যা গণ-আন্দোলনে পরিণত হবে।

Related News

Also Read