Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

মাজহারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ চরমে

মাজহারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ চরমে। দফায় দফায় বিক্ষোভ। উত্তেজনা চরমে। পূর্ব মেদিনীপুর জেলার কসবা পটাশপুর এলাকার ঘটনা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কসবা পটাশপুরে রয়েছে একটি মাজহার। এই মাজহার কে কেন্দ্র করে স্থানীয় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে মতানৈক্য দেখা যায়। তারপর বেশ কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার রায় একগোষ্ঠী অর্থাৎ ফৈজুর রহমানের পক্ষে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। কিন্তু অপরদিকে, তাজিয়া ঊরুষ কমিটির সভাপতি শেখ মুন্না জানান, আমরা চার বছর সেখানে ঊরুষ করে আসছি। হঠাৎ করে আজকে কয়েকজন এলাকায় গণ্ডগোল সৃষ্টি করেছে। মামলা মোকদ্দমা করে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। তবে ফৈজুর রহমান জানিয়েছেন, আইনের প্রতি আমার বিশ্বাস, ভরসা আছে। মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। এদিন স্থানীয় এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

Related News

Also Read