Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

শ্রীভূমি গোল্ড ম্যারাথন হবে ১২ জানুয়ারি 

ইন্দ্রজিৎ আইচ  :- শীতকাল মানেই কলকাতা শহর জুড়ে নানা কার্নিভাল চলেছে।সেই রীতি সেই ঐতিহ্য মেনেই
গত ২ বছরের মত এবারেও অনুষ্ঠিত হতে চলেছে শ্রীভূমি গোল্ড ম্যারাথন। মূল উদ্যোক্তা বিধায়ক ও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আজ শ্রীভূমির ক্লাব ঘরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুজিত বসু জানালেন আগামী ১২  জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দর জন্মদিনে হবে এই ম্যারাথন।শ্রীভূমি ক্লাব থেকে শুরু হয়ে এখানেই শেষ হবে।থাকছে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়. সঙ্গে ৩ কিলোমিটার ফেন রেস।
আজ শ্রীভূমি ক্লাবে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে সুজিত বসু ছাড়াও প্রাক্তন ফুটবলার ডেনসন দেবদাস, অলিম্পিয়ান সোমা বিশ্বাস, গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার , বিধান নগর পুলিশ কমিশনার মুকেশ কুমার বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন কোষাধক্ষ কমল মৈত্র সহ অনেকে উপস্থিত ছিলেন।
শ্রীভূমি গোল্ড ম্যারাথনে ৫ হাজারের উপর প্রতিযোগী অংশ নিতে চলেছেন। আসছে পাঁচ জন কেনিয়ান আ্যথেলিট।সেখানে থাকবেন বিদেশি অ্যাথলিটরাও। এই শ্রীভূমির ক্লাবের পক্ষ থেকে সমুদ্র বসু জানালেন গতবছর ৬ হাজার প্রতিযোগী অংশ নিয়ে ছিলো এই ম্যারাথন এ। মোট সাড়ে বারো লক্ষ টাকার পুরস্কার
মূল্য ছিল। এবার পনেরো লক্ষ দেওয়া হবে পুরস্কার মূল্য। ২১ কিলোমিটার এর জন্য এক লক্ষ টাকা দেওয়া হবে চ্যাম্পিয়ন কে।
এইদিন মন্ত্রী সুজিত বসু জানান
আমি একটি হসপিটাল তৈরি করছি গরীব মানুষদের জন্য।
১৫০ বেডের এই হসপিটাল বানাতে খরচ পড়ছে ২৫ কোটি টাকা। এইদিন মন্ত্রী ম্যারাথনের জন্য বিভিন্ন জার্সি উদ্বোধন করেন। মনিপাল হসপিটাল  শ্রীভূমি গোল্ড ম্যারাথন কে কেন্দ্র করে মানুষের উৎসাহ আরো বাড়ছে। ইতি মধ্যেই ২০০০ হাজার রেজিস্ট্রেসন হয়ে গেছে অন লাইনে।

Related News

Also Read