Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

শুভেন্দু অধিকারীর নাম করে বিধায়ককে হুমকি সাংবাদিকের

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার জন্যে তৃনমুলের এক বিধায়ককে হুমকী দেওয়ার ঘটনায় অভিযুক্ত হল এক সাংবাদিক।সঞ্জয় সিং নামের এই সাংবাদিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফোন করে বলে অভিযোগ।যদিও অভিযুক্ত সাংবাদিক দসবি করেছেন তিনি রাজনীতির শিকার ।

জানা গেছে শনিবার রাতে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফোন করে সঞ্জয় সিং ।অভিযোগ ফোনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সাংবাদিক বলে পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে ভোট দিতে।আরো অভিযোগ এর জন্যে প্রচুর টাকা ঘুষ দেওয়ার প্রলোভন দেখানো হয় ।বিধায়ক টাকা নিতে অস্বীকার করলে শুরু হয় হুমকী।
শনিবার রাত্রিতেই পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।সেই অভিযোগের ভিত্তিতে রাত্রে দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন এলাকা থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত সাংবাদিক। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

Related News

Also Read