Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

ফ্লাইওভার নেই,রেল লাইন দিয়ে পারাপার আট থেকে আশির।।

আট থেকে আশি সব বয়সের মানুষদের প্রাণের ঝুঁকি নিয়ে রাতদিন রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হয় পূর্ব মেদিনীপুর জেলার
পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে।এলাকার মানুষের ফ্লাইওভারের দাবি দীর্ঘ দিনের । তাতে কর্ণপাত করে কে ? স্বাভাবিক কারনেই রেল লাইনের উপর দিয়ে প্রানের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় সব বয়সের মানুষদের।

স্থানীয়রা জানিয়েছেন রেল লাইনের নিচ দিয়ে রাস্তা থাকলেও তা বেশীর ভাগ সময়েই জলে ডুবে থাকে।বিশেষবকরে বৃষ্টির সময়ে জলে পরিপূর্ণ হয়ে যায়।বর্ষা মানেই হাঁটু সমান জলে ডুবে থাকে রাস্তা। যার ফলে স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল হাতে রেল লাইন পার হতে হয়।
আবার অনেক রেল যাত্রীদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপজ্জনক ভাবে জীবন হাতে নিয়ে পারাপার করতে দেখা যায়।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই প্রতি বছর বর্ষার সময় জলের তলায় চলে যায় আন্ডারগ্রাউন্ডের রাস্তা, জাল নিকাশি না থাকার কারণে বরাবরই এমন অবস্থায় থাকে পারাপারের রাস্তাটি,তবু ভারী বোঝাই মেশিন ভ্যান,মারুতি,বাইক আরোহিদের অনেক কষ্ট করে জলের ওপর দিয়েই পার হতে হয়। আবার স্কুল ছাত্রছাত্রীরা যেতে পারে না, তাঁরা বাধ্য হয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি নারায়ন পাকুড়িয়া মুড়াইল স্টেশনে একটা ফ্লাই ওভার তৈরি করা হোক। যাতে সাইকেল সহ হেঁটে পারাপার করা যায়।স্থানীয় মানুষের তৃনমূল ও বিজেপি নেতাদের কাছে আবেদন তাঁরা যেন গুরুত্বের সাথে এই বিষয়ে উদ্যোগী হয়

Related News

Also Read