Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। কোলাঘাট ও পাঁশকুড়া বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ।।

আগামী ৮ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গ্রহণ এবং ভোট গণনা বিষয়ে আজ ব্লক দুটির বিডিওর উদ্যোগে পৃথকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক শ্রী মতী শাওন সেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেন। বৈঠকে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা সহ উপযুক্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতি,পোলিং স্টেশনে একাধিক ভোট দেওয়ার কক্ষের ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসইউসি দলের পক্ষ থেকে ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বা ১৪৪ ধারা এলাকার মধ্যে অপ্রয়োজনীয় ভাবে প্রার্থীদের ঘোরাঘুরির বন্ধের বিষয়ে পুলিশী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Related News

Also Read