Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচন এবার ত্রিমুখী লড়াই। 

খোদামবাড়ী বাপুজী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১২ জন প্রতিনিধিকে নির্বাচিত করবেন ৮৯২ জন ভোটার। আগামী ১০ আগস্ট নির্বাচন প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ এবং গণনা হবে।নন্দীগ্রাম বিধানসভার খোদামবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের খোদামবাড়ী বাপুজি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি , তৃণমূল এবং বামেরা। খোদামবাড়ী এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে।

ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের দাাবি এই সমবায় সমিতির ক্ষমতা তারাই ধরে রাখবে। আবার শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত এই সমবায় সমিতি। বিজেপির দৃঢ় প্রত্যয় নতুন করে ক্ষমতায় আসবে । তবে এই দ্বিমুখী লড়াইকে আরো জমিয়ে তুলেছে বামেরা। কারণ রাজ্যে সেই অর্থে ক্ষমতায় না থাকলেও এই সমবায় সমিতির এলাকায় বামেদের ক্ষমতা চোখে পড়ার মতো।, তাই মনোনয়নপত্র তোলার ক্ষেত্রে বাম বিজেপি থেকে তৃণমূল সবাই জয়ের বিষয়ে আশাবাদী। শেষ হাসি কোন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা হাসে তা ১০ই আগস্ট জানা যাবে।

Related News

Also Read