Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

রাজদূত ব্যায়ামাগারের শিক্ষক সম্মাননা

সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতেও রাজদূত ব্যায়ামাগারের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করা হয়।এই উপোলক্ষ্যে ব্যায়ামাগারের সিস্টার সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুনৃত্যাঙ্গন এর শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন করা হয়।এর পাশাপাশি কাঁথি মডেল ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক প্রমথেম মন্ডলকে সম্মান জ্ঞাপন করা হয়েছে।

সুনৃত্যাঙ্গনের অধ্যক্ষা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন কিশোরনগরে মডেল ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক প্রমথেশ মন্ডলের বাড়িতে গিয়ে সম্মান জ্ঞাপন করা হয়।এই কর্মসূচীতে রাজদূত ব্যায়ামাগারের সহ সভাপতি রামকৃষ্ণ পন্ডা,আইনজীবি মঞ্জুর রহমান খান,শান্তনু দাস,অজয় প্রধান প্রমুখ সদস্যরা ছিলেন।

Related News

Also Read