প্রদীপ কুমার সিংহ
এই গরমে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির হয় কিছু স্টুডেন্টদের উদ্যোগে। বারুইপুর স্টুডেন্ট কমিউনিটির পরিচালনায় কলকাতা সরকারি চিত্তরঞ্জন হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক রক্তদান উৎসব হয় বারুইপুর থানার অন্তর্গত ভট্টাচার্য পাড়ার আনন্দমেলা সংঘ ভবনে রবীন্দ্র ভবনের পাশে। এই রক্তদান শিবির এ বছর প্রথম বছর। এই সংস্থা এখনো এক বছরও বয়স হয়নি। বারুইপুর স্কুল গুলির ক্লাস ইলেভেন টুয়েলভ এর সবই যারা পাস করেছে সেইসব স্টুডেন্টরা এই সংস্থার সদস্য। এরই মধ্যে বিভিন্ন সামাজিক মূলক কাজে এরা প্রতি হয়েছে। এই এই সংস্থার সদস্যদের কথা বলে জানা যায় অত্যধিক গরমে ব্লাড ব্যাংক গুলি যখন রক্তের চাহিদা দেখা যায় তখন অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও মুমূর্ষু রোগীর রক্তের অভাবে মারা যায়। সেই কথা মাথায় রেখে প্রায় ২০ থেকে ২২ জন বারুইপুরের বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এই রক্তদান শিবিরের আয়োজন করে। আগামী দিনে তারা আরো অনেক সামাজিক মূলক কাজ ও রক্তদান শিবির করবে। মানুষ ১৮ তে পা মানে প্রাপ্তবয়স্ক হওয়া আর ১৮ বছর বয়সে এই রক্তদান শুরু হয়। তাই এই দিন বহু কোন কলেজের ছাত্ররা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। মহিলা ও পুরুষ মিলে মোট ৪২ জন রক্তদাতা স্বইচ্ছায় রক্ত দান করে।





