পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের দক্ষিণ কল্যাণপুর মানবকল্যাণ অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটি সহযোগিতায় ও পরিচালনায় কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। ছিলেন স্থানীয় পঞ্চায়েতের নেতৃবৃন্দ এবং অর্গানাইজেশনের সদস্য ও সদস্যাবৃন্দ। শিবিরে মোট ৪৫ জন রক্তদাতা রক্ত দান করেন। চক্ষু চিকিৎসা শিবিরে এসে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন বহু মানুষ। রেডক্রস সোসাইটির পক্ষে ছিলেন সম্পাদক ড. দিলীপ কুমার দাস,কৌস্তুভকান্তি মাইতি এবং অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। মানবকল্যাণ অর্গানাইজেশন-এর প্রাণপুরুষ নারায়ণ চন্দ্র গুচ্ছাইত উপস্থিত থেকে কর্মকাণ্ড পরিচালনা করেন।
Post Views: 9





