Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। কাঁথির ৬নং ওয়ার্ডে ব্লিচিং ও ওআরএস পাউডার বিলি করলো বিজেপি ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা ৬নং ওয়ার্ডের কিছু ওয়ার্ডবাসী বিগত কয়েক দিন ধরে জ্বর,বমি ও পায়খানায় অসুখে আক্রান্ত হচ্ছে।অভিযোগ সব জেনেও পৌর প্রশাসন।
এর প্রতিবাদে এবং আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে শুক্রবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ৬নং ওয়ার্ড জুড়ে ব্লিচিং পাউডার ও ওআরএস পাউডার বাড়ি -বাড়ি বিতরণ করা হয়।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন
দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক ও কাঁথি ১০নং ওয়ার্ডের কাউন্সিলর অরুপ কুমার দাস,কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী ঘনশ্যামলা দাস,কাঁথি নগর মন্ডলের সহ-সভাপতি বুদ্ধদেব মান্না প্রমুখ।

Related News

Also Read