Select Language

[gtranslate]
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ৮ই জুন, ২০২৬ )

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ঘুরছে বিজেপি নেতা !

 

কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ঘুরছে এক বিজেপি নেতা।এমন কি তার নির্দেশে বুথ থেকে বের করছে তৃণমূল কর্মীদের।নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ জানালো তৃণমূল।অভিযোগের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।অপরদিকে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

নন্দীগ্রামের কালীচরণপুরে ২৩৭ নম্বর বুথে বিজেপির নেতা গৌর হরিদাস কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে ঘুরছে বলে অভিযোগ তৃনমূলের ।বেছে বেছে তৃণমূল কর্মীদের বুথ থেকে বের করার নির্দেশ দিচ্ছেনন্দীগ্রামের কালীচরণপুরে ২৩৭ নম্বর বুথে বিজেপির নেতা গৌর হরিদাস। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বসে ভোট করানোর নির্দেশ দিচ্ছে এমন অভিযোগ তৃণমূলের।

তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বিজেপির তোতাপাখি।কমিশনের মদতেই এমন ঘটনা বলেও অভিযোগ সুফিয়ানের।

কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের ৫৭ ও ৫৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী দেবাশিস ভূঁঞা।তিনি বলেন স্থানীয় বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে।সাধারন মানুষ এর প্রতিবাদ করেছে।

Related News

Also Read