পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুটের দূর্গাপুরের তারা মা – শনিবাবার মন্দিরে শুক্রবার অনুষ্ঠিত হল কৌশিকী অমাবস্যার বিশেষ পূজা।

সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগের কারনে দফায় দফায় বর্ষা হয়েছে।তার মধ্যেই কাঁথি থেকে ২ কিমি দুরে দূর্গাপুরে তারা মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার বিশেষ পূজা হল গভীর রাত পর্যন্ত।কাঁথি শহর ও সংলগ্ন এলাকা থেকে প্রচুর ভক্ত এদিন রাত্রে পূজা দিতে যান মন্দিরে।এমনকি শনিবার সকালেও প্রচুর ভক্ত হাজির হয়েছিলেন পূজা দেওয়ার জন্যে।

শুক্রবার গভীর রাত্রে পূজা শেষ হওয়ার পরে উপস্থিত ভক্তদের অন্ন ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়।মন্দিরে সুত্রে জানা গেছে ভোগ প্রসাদে ছিলো ঘি ভাত-আলু ভাজা-উচ্ছা ভাজা-বেগুন ভাজা-বরবটি ভাজা-কুমড়া ভাজা-কাঁচা কলা ভাজা-শোল মাছ ভাজা-খুচুরী ও পায়েস।শনিবার সকালেও মন্দিরে আগত ভক্তদের মধ্যে ভোগ বিতরন করা হয়েছে।
Post Views: 19





