পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় সাইবার সিকিউরিটি সচেতনতা শিবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ইনস্পেক্টর ইন চার্জ প্রদীপ কুমার দন।তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমানে অধিকাংশ অপরাধই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তাই সাধারণ মানুষের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।অচেনা নম্বর বা লিঙ্কে ক্লিক করা, অজানা অ্যাপ ডাউনলোড করা, অথবা ব্যাংক/ইউপিআই পাসওয়ার্ড কাউকে শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন, তবে সঙ্গে সঙ্গে www.cybercrime.gov.in এ অভিযোগ জানাতে হবে বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। সামাজ মাধ্যমে ভুয়া প্রোফাইল, প্রতারণা বা মানহানিকর পোস্টের ক্ষেত্রে পুলিশের সাইবার সেল দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তাই দেরি না করে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “সচেতন নাগরিকই সাইবার অপরাধ থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে পারে।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার সাইবার নোডাল অফিসার পি এস আই প্রীতম পাঁজা,এস আই প্রভাকর নায়ক প্রমুখ বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থিতদের সাইবার প্রতারণার বিভিন্ন ধরন ও প্রতিরোধের উপায় ব্যাখ্যা করেন। উপস্থিত সাধারণ মানুষ তাঁদের নানা সাইবার সংক্রান্ত সমস্যা ও অভিজ্ঞতা ব্যক্ত করেন এবং কর্মকর্তারা ধৈর্য সহকারে সবার সমস্যার কথা শোনেন ও সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।শেষে সকলকে সাইবার সচেতনতার শপথ গ্রহণ করানো হয়।





