Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩২ বুধবার ( ১৪ই জানুয়ারি, ২০২৬ )

বর্জ্য সংগ্ৰহকারী কর্মীদের নমস্তে প্রকল্পে কিটস প্রদান

কাঁথি পৌরসভার ডরমেটরি বিল্ডিং এ পৌরসভার বর্জ্য সংগ্ৰহকারী কর্মীদের নমস্তে প্রকল্পে কিটস তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, কার্যনির্বাহী আধিকারিক অমিয় কুমার দাস, কনজারভেনসির আধিকারিক হিমাংশু মান্না সহ অন্যান্য আধিকারিক গণ।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাঁদের বক্তব্যে বলেন, স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে নমস্তে একটি সরকারি প্রকল্প।যার মূল লক্ষ্য বর্জ্য সংগ্ৰহকারী কর্মীদের তথ্য সংগ্রহ করা, পেশাগত পরিচয়পত্র,পি পি ই কিটস, সামাজিক সুরক্ষা, আর্থিক সুবিধা, স্বাস্থ্য সুবিধা এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা ইত্যাদি। নালা, সেপটিক ট্যাঙ্ক সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত পৌরসভার ১৮ জন কর্মীর হাতে এই কিটস গুলো তুলে দেওয়া হয়।

Related News

Also Read