প্রদীপ কুমার সিংহ :- পশ্চিমবাংলার মধ্যশিক্ষা পর্ষদের ২০১৪ টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সোমবার কলকাতার হাইকোর্টের নির্দেশে।
সেই ফলাফলে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক নেতাদের নাম জড়িত আছে।
সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএমের পাটির জেলা কার্যালয় বারুইপুরে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সাংবাদিক বৈঠকে বলেন,পর্ষদের যে ফলাফল আজ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ ভুতুড়ে।
তিনি বলেন আমি কোনদিনও পর্ষদের টেট পরীক্ষার আবেদন করিনি, যদিও আমার মনে হয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য নেতারা এই আবেদন করেননি। তিনি আরো বলেন পর্ষদের দুর্নীতি কোন মাত্রায় পৌঁছেছে আজকে টেট পরীক্ষা যারা পাস করেছে তারা রাস্তায় বসে আছে।

তাদের দাবি ছিল যে ফল প্রকাশের যে নামগুলো পাওয়া যাবে তাতে পরীক্ষার কোন যোগাযোগ নেই ।সেই কথাটাই আজ সত্যি হলো। যারা টেট পরীক্ষা না দিলেও চাকরি করছে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে এই চাকরি পেয়েছে, যারা পরীক্ষা দিয়ে পাস করে লিস্টে নাম উঠেছে তারা আজ রাস্তায় বসে আছে।
এর ফলে দেখা গেল শিক্ষা পর্ষদের দুর্নীতি কতটা মাত্রায় পৌঁছেছে। তিনি বলেন আমার মনে হয় এই লিস্ট ঠিক নয় কেননা সুজন চক্রবর্তীর অন্য একজনের নামও হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এদের নাম আসতো না।
যদিও হাইকোর্টের নির্দেশে আজ এই পর্ষদের ফলাফল প্রকাশিত হয়। সবটাই যে দুর্নীতি তা আবার ফাঁস হয়ে গেল।






