Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

খুঁটি পুজায় রক্তদান শিবির তমলুকে ।

পূর্ব মেদিনীপুর জেলার শদর শহরে তমলুক ইউথ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার খুঁটি পূজার আয়োজন করা হয়। খুঁটি পূজার পাশাপাশি এদিন সামাজিক কাজকর্ম হিসেবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের সদস্য সদস্যরা ছাড়াও রক্তের সংকট মেটাতে আশেপাশের সাধারণ পুরুষ ও মহিলারা এগিয়ে আসেন রক্তদান করার জন্য।



এছাড়াও খুঁটি পূজার পাশাপাশি এদিন ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন তমলুক শহরের সংকর আড়া খালের ওপরে একটি ঘাটের ও উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান লীনা মভই রায়, তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল খাড়া, দেবশ্রী মাইতি, গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাবের সদস্য সদস্যরা।

এ বছরের এই ক্লাবের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করল, এ বছরের থিম রয়েছে উড়িষ্যা ধবলগিরি মন্দির, পুজোর বাজেট রয়েছে, প্রায় ২৫ লক্ষ টাকা। পূজোর পাশাপাশি থাকছে, নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান এমনটাই জানান তমলুক ইউথ স্পোটিং ক্লাবের সম্পাদক চন্দন ঘোড়াই।

Related News

Also Read