Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পাঁশকুড়ায় ৪০কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ২

গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় খড়গপুর কলকাতা ৬ নম্বর জাতীয় সড়কের ওপর পাঁশকুড়ার সিদ্ধা এলাকায় খড়গপুর থেকে কলকাতাগামী একটি সন্দেহভাজন নীল রঙের প্রাইভেট কার আটক করে পুলিশ। সেই গাড়ি তল্লাশি চালালে বেরিয়ে এল বিপুল পরিমাণ মাদক সম্ভার। পুলিশ সুপার মিতুন কুমার দে এর দাবি, উদ্ধার হয় প্রায় ৪০ কেজি গাঁজা। তবে পুলিশের উপস্থিতির টের পেয়েই কৌশলে পালানোর চেষ্টা করে গাড়ির চালক রাজু রায়। সে গাড়ি ফেলে রেখে একটি বাসে উঠে চম্পট দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। পুলিশের তৎপরতায় কোলাঘাট এলাকা থেকে ধাওয়া করে তাকে পাকড়াও করা হয়। এই ঘটনায় রাজু সহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ‘সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, এই পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে আর কারা রয়েছে, তা জানতে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতদের মঙ্গলবার তমলুক জেলা আদালতে পেশ করা হয়।

Related News