Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম দিবস পালন

প্রদীপ কুমার সিংহ

                                       কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালিত হয় বারুইপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবাংলার প্রতিটি জেলার তথ্য ও সাংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালিত হয়।

কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন উপলক্ষে বারুইপুর মহাকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এই অনুষ্ঠানটি হয় বারুইপুর মহাকুমা তথ্য আধিকারিক দপ্তরের অফিসের চার তলা প্লেসে।উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সন্দীপ পাঠক, বারুইপুর তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক কামিনী রঞ্জন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংস্কৃতি লোকো শিল্পীরা এবং সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

এই অনুষ্ঠানে কবি নজরুলের প্রতিকৃতিতে মাল্য দান করেন ডিএমডিসি সন্দীপ পাঠক তথ্য অধিকারী কামিনী রঞ্জন রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ সেই সঙ্গে উপস্থিত সকল দর্শকবৃন্দ কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করেন প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রদীপ প্রজ্জলন করেন ডি এম ডি সি সন্দীপ পাঠক, তথ্য ও সাংস্কৃতি দপ্তরে আধিকারিক কামিনী রঞ্জন রায়। তারপরেই উপস্থিত দর্শকবৃন্দ ও তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক এবং কর্মীবৃন্দ দাঁড়িয়ে পশ্চিমবাংলার সরকারি সংগীত পরিবেশন করেন। ডি এম ডি সি সন্দীপ পাঠক মহাশয় কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন।তথ্য সংস্কৃতি দপ্তরের লোক শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং একটি নিত্য গ্রুপে নৃত্য পরিবেশন করে ছোট ছোট শিল্পীরা। এই অনুষ্ঠানটি শুরু হয় সোমবার বৈকাল সাড়ে চার ঘটিকায় কাজ শেষ হয় প্রায় সন্ধ্যা সাড়ে ছটায়। এই অনুষ্ঠান দেখে প্রত্যেকটি দর্শক খুবই আনন্দিত হন।

Related News

Also Read