Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। ঘুষের টাকা বস্তায় ।।

💶 ঘুষের টাকা বস্তায়

সুদীপ্ত বিশ্বাস

ওরা রাস্তায় গড়াগড়ি দেয়
পুলিশ লাঠিচার্জ করে
থানায় তুলে নিয়ে যায়!
তবুও ওরা থাকে পড়ে!
আর তোমাদের থরে থরে
সাজানো থাকে অগোচরে
একেবারে পাপের ঘড়া ভরে
কোটি কোটি থাকে পড়ে!

ওদের চোখ জুড়ে দুঃস্বপ্ন
কতশত রাতজাগা দুই চোখ!
খালি পেটে, খালি মাথায়
ওরা রাস্তায় গড়াগড়ি খায়!
তোমাদের দুচোখে স্বপ্ন
বড় গাড়ি, বড় বাড়ি, সব বড়
তোমাদের টাকা ব্যাগে ভরে না!
তাইতো বস্তাবন্দি পড়ে রয়!

ওরা রাত জেগে বই পড়ে
পরীক্ষা দেয়, পাশও করে!
না, চাকরি জোটে না!
ওরা রাস্তায় যায় গড়াগড়ি!
তোমরা টেবিলের ফাঁকে
আড়ালেতে চুপি চুপি
চাকরি পাও অর্থের বিনিময়ে!
ঘুষের টাকা দেখো ছড়াছড়ি!

ওদের অর্থ নেই, সামর্থ্য নেই!
হ্যাঁ, তবে মেধা আছে বেশ।
প্রভাবশালী নয়, ওরা সাধারণ
মেধা দেখো আজ রাস্তায়!
তোমাদের প্রভাব আছে
মন্ত্রী, আমলা, আরও কত কী!
চাকরিও তাই বিক্রি আছে
ঘুষের টাকা দেখো বস্তায়!



সৌজন্যে – প্রতিলিপি

Related News

Also Read