Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

মানসিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা 

প্রদীপ কুমার সিংহ

মানসিক অশান্তির জেরে বিষকে আত্মহত্যা করল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বাবলুদিত্য বিশ্বাস(৪২)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর থানার অধীন চম্পাহাটি কলারিয়া সোলগোয়ালিয়া অঞ্চলে। যদিও বাবলুদিত্য বাবু বিবাহিত ছিলেন। পেশায় তিনি ছিলেন দিন মজুরে। কিছুদিন আগে বাবা-মারা গেছিল। তার জেরে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। মানসিক যন্ত্রণায় নিজেকে ঠিক রাখতে না পেরে ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বৈকালে আড্ডা মারতে যায় পাড়ায়। সেখান থেকে ফেরার সময় ঘাস মারা বিষ সংগ্রহ করে এবং খায়। বাড়িতে যখন আসে পরিবারের মানুষ জানতে পারলে তাকে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে ভর্তি ছিল এতদিন। বৃহস্পতিবার ভোররাতে বারুইপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নিয়ে আসে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানা পুলিশ তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read